শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২৫ জুন ২০ ২১
১১:৪১ অপরাহ্ণ

কিশোরীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার দায়ে গোলাপগঞ্জের দুই যুবক আটক
সিলেটে ১৬ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টাকালে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন দুজন। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেটের মোগালাবাজার থানাধীন কুশিঘাট এলাকা থেকে আব্দুল আহাদ (৩০) ও মো. রুবেল আহম্মেদ (২৭) নামের এ দুজনকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯ । আব্দুল আহাদ সিলেটের গোলাপগঞ্জ থানার কায়স্থগ্রামের মৃত উমর আলীর ছেলে ও রুবেল আহম্মেদ একই থানার ফুলবাড়ী এলাকার মো. খলিল উদ্দিনের ছেলে।‌ ‌‌র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর সদর কোম্পানি (সিলেট ক্যাম্প)-এর একটি দল জানায়, র‌্যাব-৯ এর মেজর মো. মঈনুল ইসলাম, সিনিয়র এএসপি ওবাইন ও এএসপি সোমেন মজুমদার নেতৃত্বে অভিযানে আব্দুল আহাদ (৩০) ও মো. রুবেল আহম্মেদ (২৭) নামের এ দুজনকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯) সিলেটের মোগালাবাজার থানাধীন কুশিঘাট এলাকার শাহজাহান রহিম মেম্বারের দোকানের সামনে থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে তারা ধর্ষণের চেষ্টা চালায় বলে জানা গেছে। পরে ওই কিশোরী ও গ্রেফতারকৃত দুজনকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ