শুক্রবার, জুন ৫, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
৪ আগস্ট ২০ ২১
১০ :৩৪ অপরাহ্ণ

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ২

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বুরাইয়া গ্রামের গৌছ আলীর ছেলে সজিব মিয়া ও পৌর এলাকার ইকড়ছই গ্রামের মনর উদ্দিনের ছেলে শিপন মিয়া।

এর মধ্যে নারী নির্যাতন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সজিব মিয়া ও পৃথক নারী ও শিশু নির্যাতন মামলার আসামী শিপন মিয়া। থানা সূত্র জানান, গ্রেফতারকৃত আসামীদের ৪ আগস্ট বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ