১২:৪৬ পূর্বাহ্ণ
বিশ্বনাথে চাঞ্চল্যকর জোড়া খুনের আসামি সাইফুল অবশেষে গ্রেফতার
অবশেষে বিশ্বনাথের চাঞ্চল্যকর জোড়া খুনের আসামি, অস্ত্রবাজ সাইফুল আলমকে গ্রেফতার করেছে ঢাকার রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে ঢাকার সেগুন বাগিচার কাচা বাজার এলাকার নাভানা টাওয়ারের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার অপারেশন অফিসার ফজলুর রহমান। দীর্ঘদিন ধরে চাউলধনী হাওরের ভুয়া লীজ গ্রহীতাদের সাথে ২৫ গ্রামের কৃষকদের ন্যায্য দাবি আদায় নিয়ে বিরুধ চলছিল। একপর্যায়ে গত ২৮ জানুয়ারী সাইফুলের বন্দুকের আঘাতে নিহত হন কৃষক ছরকুম আলী দয়াল ও পহেলা মে বন্দুক দিয়ে গুলি করে নির্মমভাবে খুন করা হয় স্কুল ছাত্র সুমেলকে।
এ ঘটনায় পর থেকে আসামিরা পলাতক ছিল। এদিকে খুনি সাইফুলের গ্রেফতারের খবরে সিলেট ও যুক্তরাজ্যে আনন্দে মিষ্টি বিতরন করা হয়েছে। ডাবল মাডারের পর আসামির গ্রেফতার না হওয়ায় সিলেট তথা বিশ্বনাথের মানুষের মধ্যে নানা ক্ষোভ সৃষ্টি হয়ে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ছিল সমগ্র সিলেট। অবশেষে সেই সাইফুলের গ্রেফতার খবর শুনে জনমনে স্বস্তি ফিরেছে।