শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ নভেম্বর ২০ ২০
৬:২০ অপরাহ্ণ

সিলেট থেকে ফেনসিডিলের চালান আটক করলো পুলিশ

সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে ফেনসিডিলের একটি চালান জব্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে পুলিশ।

জানা যায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টায় মালিকবিহীন অবস্থায় ওই মাদকের চালানটি জব্দ করা হয় । উদ্ধার হওয়া চালানে ২০০টি ভারতীয় ফেনসিডিল ছিল।

অভিযানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা নির্দেশনায় লামাবারবাজার পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এসআই (নি.)/মো. রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শামীমাবাদ আবাসিক এলাকার ৪নং রোডে অভিযান চালিয়ে চালান জব্দ করে।

এসময় একজন অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশা চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেনসিডিলসহ ব্যবহৃত অটোরিকশা (সিলেট থ-১২-৪৮৮২) জব্দ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ