শুক্রবার, জুন ৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
১৫ জানুয়ারী ২০ ২২
১০ :১৫ পূর্বাহ্ণ

আবারও ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলা-বাড়ী ভাংচুর

সিলেটর জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো: মিছবাউল আম্বিয়ার উপর ছাত্রলীগের হামলা ও তার বাড়ীতে ভাংচুর।

গতকাল ১৩ জানুয়ারী রোজ বৃহস্পতিবার-বিকালে সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে সিলেট নগরীর চৌহাট্রা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত হন মো: মিছবাউল আম্বিয়ার। তার বাড়ী সিলেটের ২নং জৈন্তাপুর ইউনিয়নয়ের ভিত্রিখেল গ্রামের মোঃ তবারক আলী ছেলে। তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিষয় সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) গোলাম দস্তগীর আহমদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,ঘটনার সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা সত্যতা পাওয়া গেলে মামলা রজো হবে।

এই সংবাদটি লেখার আগপযর্ন্ত আমাদের জৈন্তাপুর প্রতিনিধি জানান, যে সিলেটর জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো: মিছবাউল আম্বিয়ার বাড়ীতে সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা ও ব্যপক ভাংচুর করে ও হামলা কারীরা তার পরিবারের সদস্যদের কে বলে আসে যেখানে আম্বীয়া কে পাবে সেখানেই তাকে মেরে পেলবো বলে এই হুমকি দেয়।

এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গোলাম দস্তগীর আহমদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।

এব্যাপরে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লখ্য-যে ১৩ ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা কর্মীদের মুক্তির দাবিতে সিলেট জেলা বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশগ্রহন করেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো: মিছবাউল আম্বিয়ার।

বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে থেকে বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদিক্ষণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে বাড়ী ফেরার পথে নগরীর চৌহাট্রা এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে।

(নিউজটি শ্যামল সিলেট পত্রিকা থেকে সংগ্রহ করা)

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ