শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০ ২০
৬:৫৮ পূর্বাহ্ণ

মাধবপুরে বিজিবির হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ও গাঁজা উদ্ধার

জাবেদ ইকবাল তালুকদার, হবিগঞ্জ:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরের কালিকাপুর এলাকা থেকে ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
 মঙ্গলবার হবিগঞ্জ ব্যাটালিয়ান(৫৫ বিজিবি)এর অধিনস্থ ধর্মঘর বিওপির  কমান্ডার (জেসিও) সুবেদার মোঃ আবু বক্কর এর নেতৃত্বে নায়েক বেলাল হোসেন ০৫ সদস্য বিশিষ্ট টহলদল নিয়ে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ৪ ঘটিকার সময় সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর নামক স্থানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা আটক করে। আটকের সত্যতা নিশ্চিত করেছে, হবিগঞ্জ ৫৫ বিজিবি'র ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী।


 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ