শুক্রবার, জুন ৫, ২০ ২৬
কমলগঞ্জ প্রতিনিধি::
১০ এপ্রিল ২০ ২১
১০ :১৬ অপরাহ্ণ

কমলগঞ্জে র‌্যাবের হাতে ভারতীয় পাতার বিড়িসহ ২ চোরাকারবারি আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাবের হাতে ভারতীয় নিষিদ্ধ পাতার বিড়িসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। গত শুক্রবার (৯ এপ্রিল) রাত পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতি: পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে রহিমপুর ইউনিয়নের ছয়কুট নতুন বাজার এলাকায় মো: শাহ আলমের যমুনা ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে ৫১ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দসহ ২ জন পেশাদার চোরাকারবারিকে আটক করে।

আটককৃতরা হলেন-কমলগঞ্জ উপজেলার শ্রীসুর্য্য গ্রামের মৃত সোহরাব খাঁনের পুত্র মো: দোলন খাঁন (৪০) ও প্রতাপী (উত্তর পাড়া) গ্রামের মো: হিরণ মিয়ার পুত্র মো: কোয়াজ মিয়া (২৯)। আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব বিশেষ আইনে মামলা দায়ের করে আসামীদেরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের হাতে আটক ২ জন চোরাকারবারীকে শনিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ