ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ::
৬:২৭ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ সারকারখানার (বিক্রয়) শাখার ব্যবস্থাপক সাইদ খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিঃ এর বিক্রয় বিভাগের প্রধান শাখা ব্যবস্থাপক এস আর এ সাইদ খানের বিরুদ্ধে দুর্নীতির ও চাদাবাজির অভিযোগ করেছেন ফেঞ্চুগঞ্জ ট্রাক – পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতি।
মালিক সমিতির সাধারণ সম্পাদক রেদ্বওয়ানুল করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক অভিযোগপত্রে বলা হয়- আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি টি,ও লাইসেন্স নং ১৫৬/৫ এর অন্তর্ভুক্ত সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ট্রাক মালিক সমিতি। বিগত ২-৩ বছর যাবত পরিবহন ব্যবসায় দুর্নীতির কারণে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
আমরা এফ এফ সি এল এর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন বাফার গোডাউনে বিশ্বস্ততার সহিত সার পরিবহন করিয়া আসিতেছি। বিগত দীর্ঘ সরকার বিরোধী হরতাল সহ বিভিন্ন প্রতিকুল পরিবেশে জান ও মালের ঝুঁকি নিয়ে আমরা সার পরিবহন করেছি। আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিঃ এর ব্যবস্থাপক (বিক্রয়) ও শাখা প্রধান এস আর এ সাইদ খান এর কারণে আমাদের শান্তিপূর্ণ সার পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা ও হয়রানির স্বীকার হচ্ছি।
তিনি, উত্তরবঙ্গ বাফার গোডাউনে পরিবহন ঠিকাদারদের কাছ থেকে অবৈধ অর্থ নিয়ে বাহিরের গাড়িকে প্রাধান্য দিয়ে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। ফলে আমাদের স্থানীয় গাড়ির পরিবহন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি।
তিনি, লোডিং ঠিকাদারের সাথে আতাত করে বাহিরের গাড়ি থেকে বিভিন্ন কৌশলে ৪০০-৫০০ টাকা চাঁদা আদায় করে আসছেন। এসব বিষয় সহ বিভিন্ন অনিয়ম এবং চাদাবাজির বিরুদ্ধে স্থানীয় মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে প্রায় সময় বাক বিতন্ডা হয় এবং অশ্লীল ভাষা ব্যবহার করেন।
তিনি, আমাদেরকে ক্ষমতার অপব্যবহার করে এ বলে হুমকি দেন যে, বিসিআইসির কেউ তার কিছু করতে পারবে না, তার খুটির জোর অনেক মজবুত এবং তিনি অনেক প্রভাবশালী উপর মহলে তার লোক আছে।
অভিযোগের পত্র পেয়ে সাইদ খানের সাথে এ বিষয়ে জানতে চেয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নি।
তার সহকারী সাখাওয়াত হোসেন সাকু মুঠোফোনে জানান, আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না, বস জানেন। চাদা আদায়ের বিষয় জানতে চাইলে তিনি বলেন – এ ধরনের কোন সুযোগ নেই। এমনকি সাইদ খানের ব্যাপারেও তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি জানান, আমরা প্রাথমিকভাবে দুর্নীতির অভিযোগ পেয়েছি বলে অভিযোগ করেছি। আমরা উপজেলা প্রশাসন সহ সর্বত্র মহলে এ বিষয়ের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের…
লোভাছড়া কোয়ারি দ্রুত চালু ও সীমান্তে শ্রমিক হ'.ত্যা…
নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ