শুক্রবার, জুন ৫, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২ মার্চ ২০ ২১
৯:১৭ অপরাহ্ণ

কমলগঞ্জের লাউয়াছড়ায় অস্ত্র সহ আটক ১

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে রিভলবার ও ২৬ টি জিহাদী বই ও নগদ অর্থসহ এক জনকে আটক করেছে শ্রীমঙ্গলস্থ র‌্যার ৯ এর সদস্যরা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়ারদৌস হাসান জানান, সোমবার দিবাগত রাতে শ্রীমঙ্গলস্থ র‌্যাব ৯ এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালায়। অভিযানে ঝিনাইদহ জেলার শৈলকূপা গ্রামের উম্মত আলীর ছেলে কামরুজ্জামান (৩৬)কে আটক করে। এসময় তার সাথে একটি রিভলবার নগদ অর্থ ও ২৬ টি জিহাদী বই পাওয়া যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়ারদৌস হাসান আরো জানান, শ্রীমঙ্গলস্থ র‌্যার ৯ এর সদস্যরা কামরুজ্জামান’কে অস্ত্র ও জিহাদী বই নগদ অর্থ সহ কমলগঞ্জ থানায় সোর্পদ করেছে। এ ব্যাপারে অস্ত্র আইনে ও জিহাদী বই রাখার অপরাধে মামলা দায়ের করে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ