শুক্রবার, জুন ৫, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
২৫ ডিসেম্বর ২০ ২১
১০ :৫০ অপরাহ্ণ

এক লক্ষ ভারতীয় নাসির বিড়ি, প্রাইভেট কারসহ যুবক আটক

বিশ্বনাথ উপজেলার পার্শবতী সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে এক লক্ষ পাঁচ হাজার ভারতীয় নাসির বিড়ি, প্রাইভেটকারসহ আজাদ মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিপুল পয়েন্টের বনফুল সুইট মিট এর সামন থেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ওসমানী নগর উপজেলার করনসি গ্রামের হুশিয়ার আলীর ছেলে। অভিযান পরিচালনা করেন, পুলিশের এসআই লিটন চন্দ্র দত্ত, এএসআই শেখ সাদী ও সজল। পুলিশ সুত্রে জানাগেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৫৫৯১) কে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ।

এসময় গাড়িটি থামিয়ে ২/৩জন লোক দৌড়ে পালিয়ে গেলেও আজাদ মিয়াকে আটক করে পুলিশ। পরে প্রাইভেট কার তল্লাশি করে এক লক্ষ পাঁচ হাজার ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে, (মামলা নং-১৮/২১ইং)। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক (তদন্ত)/সুমন কুমার চৌধুরী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ