শুক্রবার, জুন ৫, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া, তিতাস::
৩ মার্চ ২০ ২১
১১:১৪ অপরাহ্ণ

হোমনায় ২৭ কেজি গাঁজা ও ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার হোমনায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- হোমনা থানার শ্রীমদ্দি গ্রামের ফারুক মিয়া (৪২) ও তিতাস থানার শিবপুর গ্রামের সোনিয়া আক্তার (১৯)। হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোমনা পৌরসভা গ্রামীন ব্যাংক সংলগ্ন লাখ মিয়ার বিল্ডিং থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় । এ সময় তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা, ৬৫০ পিস ইয়াবা ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ী ফারুকের নামে একাধিক মাদক আইনে মামলা রয়েছে।হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করি ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ