বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
১৬ অক্টোবর ২০ ২১
৮:৫৫ অপরাহ্ণ

বিশ্বনাথের চন্দ্রগ্রামে ত্রিনয়নী পূজা উদযাপন পরিষদের পূজা মন্ডপে হামলা

বিশ্বনাথ থানাধীন ত্রিনয়নী পূজা উদযাপন পরিষদের পূজা মন্দপে হামলার ঘটনা ঘটেছে। এতে চন্দ্রগ্রাম নিবাসী রবীন্দ্র দত্ত-এর ছেলে শুভ দত্ত মারাত্মক আহত হয়। তিনি খাজাঞ্চি ইউনিয়ন হিন্দ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক।

সুত্রে জানা যায়, ১৩ই অক্টোবর বুধবার দুর্গাপূজার অষ্টমীর দিনে বাংলাদেশের কুমিল্লা শহরের নানুয়ার দীঘির উত্তরপাড় পূজামণ্ডপে সকালবেলা সেখানে রাখা একটি হনুমান মূর্তির উরুর উপর ইসলামের ধর্মগ্রন্থ কুরআন রাখার খবর সামাজিক মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে।

এই খবরকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগে উক্ত পূজামণ্ডপে গতকাল শুক্রবার দুপুর ১ ঘটিকার সময় হামলা করা হয়। এই সময় উপস্থিত খাজাঞ্চি ইউনিয়ন হিন্দ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শুভ দত্ত এর মাথায় আঘাত করা হয়। তাকে দ্রুত ওসমানী মেডিকেল এ নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, এলাকায় থম্থমে বিরাজ করতেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ