শুক্রবার, জুন ৫, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৬ আগস্ট ২০ ২১
১১:১৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে মদসহ আটক ২

কোম্পানীগঞ্জে মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- ইসলামপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আহাদ ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের আফতাব আলীর ছেলে ইকবাল হোসেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) মজিবুর রহমান, উপ-পরিদর্শক সুকোমল ভট্টাচার্যের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩৯ বোতল মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ