বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
৬ মার্চ ২০ ২২
৫:৫১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক
কোম্পানীগঞ্জে ৪৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম তোফাজ্জল মিয়া (১৯)। সে উপজেলার মোস্তফা নগর গ্রামের হাবিব মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়া, এএসআই মোদারিছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে টুকেরবাজার এনাম পরিবহনের ভিতর থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তোফাজ্জল মিয়াকে গ্রেফতার করেন।পুলিশ ধারনা করছে, রাজধানী ঢাকাসহ অবৈধ ফেনসিডিল পাচার করে আসছে একটি চক্র।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, কোম্পানীগঞ্জে যেখানেই মাদকের ছোয়া গন্ধ শোনা যাবে তাৎক্ষণিক মাদক নির্মূলে অভিযান পরিচালনা করা হবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে  মামলা রুজু করা হচ্ছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ