শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ নভেম্বর ২০ ২০
৯:২৩ অপরাহ্ণ

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার রায় ১৯ নভেম্বর

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মজনুর রায় ঘোষণার জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত। 

রাষ্ট্রপক্ষের কৌশলি আফরোজা ফারহানা আহম্মেদ অরেঞ্জ বিষয় নিশ্চিত করেছেন।

আলোচিত এই মামলার ২৪ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য শেষ হয়েছে বলে জানিয়েছে আদালত সূত্র।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামলে সড়কের পেছনে নির্জন স্থানে ধর্ষণের শিকার হন ওই ঢাবি শিক্ষার্থী। ধর্ষণের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন নির্যাতিতা।

রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে পরে সিএনজি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান ওই ছাত্রী।  রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

পরের দিন সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।  গত ৮ জানুয়ারি মজনুকে গ্রেফতার করে র‌্যাব।  ১৬ জানুয়ারি ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দেন মজনু।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ