২:৩০ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার পৌর শহর থেকে ছাত্রলীগ ক্যাডার সালা উদ্দিন গ্রেফতার
বিয়ানীবাজার পৌরসভার ইনার কলেজ রোড এলাকা থেকে ছাত্রলীগ ক্যাডার সালা উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।এই সময় তার সহযোগীরা পুলিশি বেষ্টনীর বাহিরে উশৃংখল স্লোগান দিলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম সালা উদ্দিন। তার বাড়ি পৌর শহরের শ্রীধরা এলাকায়। সে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আবু বক্করের দায়ের করা মামলার প্রথম আসামী। সম্প্রতি পুলিশ এ মামলায় ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১২জন আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেছে।
জানা যায়, ইনার কলেজ রোড এলাকায় পাঞ্জা লড়াই অনুষ্ঠিত হচ্ছে। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন সেখানে উপস্থিত রয়েছেন এমন সংবাদ পেয়ে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে আচমকা গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা দেখা দিলে বিয়ানীবাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত রয়েছে।