শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি:
২৭ জানুয়ারী ২০ ২২
৪:২০ অপরাহ্ণ

গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত ও পরোয়নাভুক্ত ৩ আসামী গ্রেপ্তার
গত মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ১ আসামী ও পরোয়নাভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাসুদ আহমদ ৬ মাস সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী এবং সমছু মিয়া ও পরোয়নাভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় বুধবার মঙ্গলবার রাতে এএসআই (নিরস্ত্র) সমীরন চন্দ্র দাস, এএসআই (নিরস্ত্র) প্রনয় নাল, এএসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম ভূইয়ার নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের মৃত ইনসান মিয়ার পুত্র সামছু মিয়া (৫৫), লক্ষিপাশা ইউনিয়নের বাউসি গ্রামের আইনুল হকের পুত্র নুরুল হক (৩২) ও ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামের মৃত আব্দুর রবের পুত্র মাসুদ আহমদ (৩০)।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদেরকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ