শুক্রবার, জুন ৫, ২০ ২৬
রাজনগর সংবাদদাতা::
৬ জানুয়ারী ২০ ২২
৪:০ ৯ অপরাহ্ণ

মোকাম বাজারে নৈশ প্রহরী খুণের ঘটনায় স্ত্রীর মামলা

রাজনগর উপজেলার মোকাম বাজারের এক নৈশ প্রহরী দুর্বৃত্তদের হাতে খুণ হয়েছেন। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা রহমত আলী। বাজারে চুরি করতে আসা একদল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে গত ৫ জানুয়ারী বুধবার দিবাগত ভোর রাতে। বাজারের মেসার্স জহিরুল ইসলামের দোকানের সামন থেকে রহমত আলীর লাশ পুলিশ উদ্ধার করে।

এদিকে রহমত আলী খুণের ঘটনায় তার স্ত্রী শাহীনা বেগম বাদী হয়ে আজ সকালে ৭ জনকে আসামী করে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা নং-০৬। মামলার আসামীরা হলেন, বেতঙ্গ গ্রামের মুহিবুল ইসলামের পুত্র মামুন আহমদ, মেদিনীমহল গ্রামের মদরিছ আলীর পুত্র রমুজ আলী, ফতেহপুর গ্রামের জহিরুল ইসলামের পুত্র শাওন মিয়া, একই গ্রামের পারভেজ মিয়ার পুত্র পারুল মিয়া, মুনিয়ারপার গ্রামের ওয়ারিছ আলীর পুত্র আব্দুল হালিম, বেরিগাঁও গ্রামের ময়না মিয়ার পুত্র সিফাত উদ্দিন এবং বেতঙ্গ গ্রামের আব্দুর রহমানের পুত্র নয়ন রহমান।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মোকামবাজারের নৈশ প্রহরী রহমত আলী প্রতিদিনকার মতো বুধবার রাতেও তিনি দায়িত্ব পালন করছিলেন। গভীর রাতে একদল চোর মোকামবাজারে ঢুকে বেপরোয়াভাবে বিভিন্ন দোকানে চুরি সংগঠিত করে। রহমত আলী এসময় চিৎকার-চেচামেচি করেন এবং চোরদের ধাওয়া করেন। কিন্তু চোরেরা উল্টো নৈশ প্রহরী রহমত আলীকে রশি দিয়ে বেঁধে একটি ঘরে আবদ্ধ করে রাখে এবং কোনরুপ চিৎকার চেচামেচি করলে প্রাণে মেরে ফেলবে বলে হুশিয়ারী করে দেয়।

তখন রহমত আলী বলেন, তিনি বিষয়টি রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানকে জানাবেন এবং যাদেরকে চিনতে পারছেন তাদের মুখোশ উন্মোচন করে দেবেন। এ কথা শুনে চোরচক্র ক্ষেপে গিয়ে রহমত আলীকে ছুরিকাঘাত করে বাজারের জহিরুল ইসলামের দোকানের সামনে ফেলে রেখে যায়।

এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে রহমত আলী মারা যান। পরদিন বৃহস্পতিবার ভোরে পথচারীরা লাশ দেখে পুলিশকে খবর দেন। তখন রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় রহমত আলীর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ