শুক্রবার, জুন ৫, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
২৯ সেপ্টেম্বর ২০ ২১
১২:৫৯ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে মানবিক কর্মকর্তার অমানবিক আচরণের অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কিস্তির টাকা আদায় নিয়ে গ্রাহকের সাথে এনজিও সংস্থা পদক্ষেপ এর কর্মকর্তার মারমুখি আচরণের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, বিগত ২০২০ সালে এনজিও সংস্থা পদক্ষেপ থেকে দেড় লাখ টাকা মাসিক কিস্তিতে ঋণ নেন পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের নন্দলাল দেবের স্ত্রী সুপ্তী দেব। ঋণ গ্রহিতা নিয়মিত কিস্তি প্রদান করলেও চলতি মাসের কিস্তি আদায়ের জন্য ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে পদক্ষেপ জগন্নাথপুর শাখার মানবিক উন্নয়ন কেন্দ্রের ম্যানেজার ইসরাফিল হোসেন সহ তার লোকজন নন্দলাল দেবের বাসায় যান।

এ সময় কিস্তির টাকা নিয়ে ম্যানেজার ও গ্রাহকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ম্যানেজার তার গ্রাহকের সাথে মারমুখি আচরণ সহ হুমকি-ধামকি প্রদান করেন। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার গ্রাহকের স্বামী নন্দলাল দেব বাদী হয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে অভিযোগকারী নন্দলাল দেব বলেন, এ মাসের কিস্তি প্রদানের আরো ৩ দিন বাকি রয়েছে।

এরপরও ম্যানেজার সহ তার লোকজন রাতে আমার বাসায় এসে মারমুখি আচরণ সহ মামলা-মোকদ্দমা ও বাড়িঘর নিলামে বিক্রির হুমকি দিয়েছেন। তাদের এসব হুমকিতে ভয়ে আছি এবং খারাপ আচরণের কারণে আমি ও আমার পরিবার মানসিক ও সামাজিক ভাবে হেয় হয়েছি। তিনি মানবিক কর্মকর্তা হয়ে অমানবিক আচরণ করেছেন। যা কোন অবস্থায় কাম্য নয়। তাই নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।

তবে এনজিও সংস্থা পদক্ষেপ জগন্নাথপুর শাখার মানবিক উন্নয়ন কেন্দ্রের ম্যানেজার ইসরাফিল হোসেন জানান, ২০ সেপ্টেম্বরের মধ্যে এ মাসের কিস্তির টাকা পরিশোধের কথা থাকলেও তিনি দেননি। তাই বাধ্য হয়ে ২৭ সেপ্টেম্বর গ্রাহকের বাসায় যাই এবং কিস্তি আদায় নিয়ে কথা হয়। গ্রাহক আরো সময় চাইলে আমরা প্রথমে সময় দেইনি। পরে অবশ্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাদের সাথে কোন মারমুখি বা খারাপ আচরণ করিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ