শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২১ আগস্ট ২০ ২১
১১:২২ অপরাহ্ণ

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গ্রেপ্তার

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলার সভাপতি শাকিল আহমদ (৩৮) নামে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার পৌর শহরের চৌমুহনী থেকে অভিযান চালিয়ে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আবিদ আলীর ছেলে শাকিল আহমদ (৩৮) কে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ৪টি সিআর মামলা রয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ