শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ অক্টোবর ২০ ২০
৪:৪১ অপরাহ্ণ

শাল্লায় দুই মামলার পলাতক আসামী গ্রেপ্তার

শাল্লা প্রতিনিধি:: শাল্লা উপজেলায় মারামারির ঘটনায় পৃথক পৃথক অভিযানে দুই মামলার ৬জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে শাল্লা থানার পুলিশ। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল করিমের নেতৃত্বে এসআই শহীদ ও সেলিম মিয়া অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মেদা ওমরপুর গ্রামের সাত্তার মিয়া, মিজান মিয়া, নবিনুর মিয়া, হারুন মিয়া, সামছু মিয়া। এসব আসামীদের মামলা নং ৪৭/২০।

অন্যদিকে মামলা নং ৬৭/২০ এর পলাতক আসামী আটগাঁও ইউনিয়নের চিকাডুবি গ্রামের রিয়াজ মিয়াকেও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে এস আই আব্দুল করিম জানান, মারামারি ঘটনায় এসব আসামীরা পলাতক ছিল। তাই শুক্রবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদ পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে তাদেরকে প্রেরন করা হয়েছে। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ