৪:৪৯ পূর্বাহ্ণ
গোয়াইনঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মদসহ আটক -১
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় ও গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদের তত্বাবধানে গোয়াইনঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় ফেনন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টায় গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানার এসআই অনুজ কুমার দাস এসআই প্রলয় রায় ও এসআই মাসুম আলম,এস আই লিটন রায়,এস আই সত্যজিৎ তালুকদারসহ পুলিশের একটি টিম লামলী গ্রাম থেকে ভারতীয় ফেনন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় ধৃতব্যাক্তির গোয়ালঘর থেকে ৯০ বোতল ভারতীয় ফেনন্সিডিল উদ্বার করা হয়। ধৃত আসামি উপজেলার লামলী গ্রামের বিল্লাল উদ্দিনের ছেলে সামছুল ইসলাম(২০) কে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। ৯০বোতল ভারতীয় ফেনন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের নির্দেশে সিলেট জেলাকে মাদক মুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে গোয়াইনঘাটে একের পর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হচ্ছে।
সিলেট জেলার ন্যায় গোয়াইনঘাট উপজেলায়ও মাদকের বিরুদ্ধে এরকম ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। ধৃতব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গোয়াইনঘাট থানায় মামলা প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।