শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০ ২০
১২:৩৬ অপরাহ্ণ

সিলেটে ভারতীয় প্রসাধনী সামগ্রী ও  ঔষধের চালানসহ আটক ২

সিলেটে ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ঔষধের বড় চালান জব্দসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শাহপরাণ থানাধীন সিলেট শহরতলির মুরাদপুর পয়েন্ট থেকে এই দুই চোরাকারবারিকে আটক এবং প্রসাধনী ও ঔষধের চালান জব্দ করা হয়।  
র‌্যাব জানায়, গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল অভিযান চালিয়ে শাহপরাণ থানাধীন মুরাদপুর পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ঔষধ জব্দ করে। এসময় মো. জাহাঙ্গীর আলম (৩২) ও জুটন মজুমদার (২৭) নামের দুই চোরাকারবারিকে আটক করে র‌্যাব।
আটক জাহাঙ্গীর আলম সিলেট এয়ারপোর্ট থানার চাতলীবন গ্রামের মো. আব্দুল্লাহের ছেলে ও জুটন মজুমদার লীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের মনিলাল মজুমদারের ছেলে।
পরে উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের শাহপরাণ থানায় বিশেষ মতা আইনে মামলা দায়েরপূর্বক হস্তান্তর করেছে র‌্যাব।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ