বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১২ মার্চ ২০ ২২
১২:৪৭ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে ৪২০ বোতল ম্যাক ডুয়েলস মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এর তত্ত্বাবধানে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল এর নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ শুক্রবার ১১ মার্চ ২০২২ইং দুপুর অনুমান ১.২৫ মিনিটের সময় কোম্পানীগঞ্জ থানার রনিখাই ইউনিয়নের অর্ন্তগত খাগালিবাসা হাওড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় খাগালিবাসা সাকিনের মৃত আকবর আলীর পুত্র ইউনুস আলী (৪৫) ও একই এলাকার মৃত আছির আলী পুত্র এয়াকৃব আলী (৩০) দ্বয়ের হেফাজত হতে ৪২০ বোতল ভারতীয় ম্যাক ডুয়েলস মদ উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার এসআই(নি:)/অনীক বড়ুয়ার দাখিল করা এজাহারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ