শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ নভেম্বর ২০ ২০
১২:০ ৩ পূর্বাহ্ণ

কমলগঞ্জে রেশমা হত্যার ঘটনায় একজন আটক

আসহাবুজ্জামান, শাওন কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জে গত ১৩ নভেম্বর চা বাগান থেকে রেশমার গলিত লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত ঘাতক প্রেমিক দিপেশ উরাং (২৪) কে আটক করেছে পুলিশ। সে পেশায় একজন সিএনজি চালক। শনিবার রাতে রেশমার ছোট ভাই রহমত আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। 

জানা যায়, মাধবপুর চা বাগানের মৃত আব্দুর রহিমের মেয়ে স্কুল ছাত্রী রেশমা বেগম (১৭) এর সাথে পরিচয় হয় একটি বিয়েতে। সেই পরিচয়ের সুত্রেই দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক গড়ে তাদের। এক পর্যায়ে প্রেমিক দিপেশ রেশমার সাথে সর্ম্পক ছিন্ন করতে চাইলে রেশমা বাঁধা হয়ে দাঁড়ায় তার। গত ৯ নভেম্বর বিকেলে পরিকল্পনার অংশ হিসাবে বিকেলে বেড়ানোর কথা বলে স্কুল ছাত্রী রেশমা বেগমকে তার বাড়ি থেকে মোটরবাইকে করে রহিমপুর ইউপির দেওড়াছড়া চা বাগানের ভেতরের টিলায় নিয়ে যায়। কৌশলে পেছন থেকে গলায় রশি পেছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে প্রেমিক দিপেশ। 

হত্যার পর রেশমার লাশ টেনে নিয়ে পাশ্ববর্তী অন্য টিলায় ফেলে দেয়। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান রেশমা হত্যার সত্যতা নিশ্চত করে বলেন বলেন, শনিবার রাতেই ঘটনার মুল আসামী রেশমার প্রেমিক দিপেশকে আটক করে তার জবানবন্দী অনুযায়ী হত্যার আলামত উদ্ধার করা হয়। রবিবার দুুপুর বিকালে গ্রেফতার দেখিয়ে আসামীকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠালে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ