গোলাপগঞ্জ প্রতিনিধি::
১:১৭ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল ৩ হাজার ৫শত গাছ
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির বারকোট ছাতাল্লা লম্বা টিলায় আড়াই একর জায়গা জুড়ে বনভূমি গড়ে তোলা হয়েছে। টিলাজুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ৩ হাজার ৫শত গাছ। গত ১৭ মার্চ বুধবার দুপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এসব গাছ প্রায় পুড়ে গেছে।
জানা যায়, তথ্য প্রযুক্তির বর্তমান অতিরিক্ত সচিব খায়রুল আমিন, সাবেক প্রাইভেটাইজেশনের সাবেক সচিব ফখরুল ইসলাম, নুরুল আমিন লিলন, মারুফ উদ্দিন, শামিম আহমদ, আব্দুল আজিজ, রুমান আহমদ গংরা মৌরশি সূত্রে মালিক। তাঁরা প্রায় ৭/৮ বছর পূর্বে বারকোট গ্রামের আড়াই একর জমিতে এ বনভূমি গড়ে তুলেন।
স্থানীয়রা জানান, গত বুধবার দুপুর বারটার দিকে ছাতাল্লা লম্বা টিলায় আগুন দেয় দুর্বৃত্তরা। বনের ভেতর খড় ও শুকনো পাতা পড়ে থাকায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় লোকজন নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলেও পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বিলম্ব ঘটে। তবে এর আগেই বনের আকাশি, বেলজিয়াম, গর্জন, গন্ডই, আগরসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজার ৫শত গাছ পুড়ে ছাই হয়ে যায়। গাছগুলোর অনুমান মূল্য প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা। পুড়ে যাওয়া গাছগুলো বাঁচার সম্ভাবনা নেই। আবার কয়েক বছর আগেও একবার দুর্বৃত্তরা টিলায় আগুন দিয়েছিলো। সে সময় ক্ষতি হয়েছিলো প্রায় কয়েক লক্ষ টাকা।
বনভূমি মালিকদের একজন নুরুল আমিন লিলন মিয়া জানান, তিনি অসুস্থ থাকায় সঠিক সময়ে মামলা করতে পারেননি। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগনসহ সাংবাদিকরা। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, তা জানা যায়নি। তাছাড়া প্রায় সময় কে বা কারা ৫ থেকে ৬শ গাছ কেটে নিয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, টিলার গাছগুলো পুড়ে গেছে, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের…
লোভাছড়া কোয়ারি দ্রুত চালু ও সীমান্তে শ্রমিক হ'.ত্যা…
নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ