৫:৪৮ অপরাহ্ণ
নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে ছাত্রদল নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা করেছে জকিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলার পশ্চিম ভকতিপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় এলাকার জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, আসন্ন ইনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে জকিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার দিন পশ্চিম রহিমপুর গ্রামে প্রচারণা করতে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল নেতা-কর্মীদের সাথে তর্ক জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে উত্তেজিত হয়ে একই উপজেলার সুলতানপুর গ্রামের নুরু উদ্দিন মিয়ার ছেলে সোহেল আহমদ, ইলাবাজ গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল আহমদ, গঙ্গাজল গ্রামের জানু মিয়ার ছেলে হানিফ খান, দৌলতপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে কবির আহমদ, গনিপুর গ্রামের রহিম মিয়ার ছেলে কামাল আহমদ।
এছাড়াও অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন ছাত্রলীগের নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় আহত হন পশ্চিম রহিমপুর গ্রামের হোসেন আলীর ছেলে ছাত্রদল নেতা স্বপন আহম্মদ, ভকতিপুর গ্রামের মো: নুরুজ আলীর ছেলে ছাত্রদল নেতা মো:আব্দুস সামাদ, শহিদাবাদ গ্রামের শুংগু মিয়ার ছেলে ফাহিম আহমদ, ভকতিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ছাত্রদল নেতা আবিদ আহমদ।
পরে আহতদের তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কাসেম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা খবর পেয়েছি জকিগঞ্জ উপজেলার পশ্চিম রহিমপুর গ্রামে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।