শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১০ ফেব্রুয়ারী ২০ ২১
৭:১৮ অপরাহ্ণ

১৮ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২

রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। র‍্যাব-৪’র গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিজানুর রহমান ওরফে মিজান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)। তাদের কাছ থেকে উদ্ধার কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৩৪ কেজি। দাম প্রায় ১৮ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। মূর্তি ছাড়াও মিজান ও শহিদুলের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৪-এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার মিজানুর ও শহিদুল চোরাকারবারি দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ নিদর্শন সংগ্রহ করে তা দেশের বাইরে পাচার করে আসছিলেন।

চোরাচালানের অভিযোগে মিজানুর ও শহিদুলের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা হয়েছে বলে জানায় র‍্যাব।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ