১০ :১৯ অপরাহ্ণ
গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকুনা রামগঞ্জ গ্রামে ভূমি সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আসমি করে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার জহুর উদ্দিন ওরফে তনু মিয়ার বাড়ীর সীমানায় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকুনা রামগঞ্জ গ্রামের জহুর উদ্দিন ওরফে তনু মিয়ার ছেলে জাহেদুল হক (৩৫) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামির হলেন- একই উপজেলার বাঘা ইউনিয়নের কালাকুনা রামগঞ্জ গ্রামের আব্দুল হান্নানের ছেলে রাহিন আহমদ (২৫), একই গ্রামের মৃত হাজী হাছন আলীর ছেলে আব্দুল হান্নান (৫৫), আব্দুল কাইয়ূম (৪২), চাঁদ উদ্দিন (৫৮), ও আব্দুল কুদ্দুস (৫০)। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, বাঘার কালাকুনা রামগঞ্জ গ্রামের সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।