শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ফারুক আহমেদ,ধর্মপাশা::
৯ ফেব্রুয়ারী ২০ ২২
১:৪৯ পূর্বাহ্ণ

ধর্মপাশায় মোটরসাইকেল চোর চক্রের চারজন সদস্য গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামের একটি বসতঘরের ভেতর থেকে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোটরসাইকেল চোর চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে। ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ বলেন, উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা আবুবকর সিদ্দিকির (৩২) একটি মোটরসাইকেল গত ৩ফেব্রুয়ারি তাঁর নিহজ বসতঘর থেকে চুরি হয়। এ নিয়ে তিনি ৫ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। উপজেলার কাকিয়াম গ্রামের নজরুল ইসলামের (৪৭) বসতঘরের বারান্দায় সোমবার রাতে ওই মোটরসাইকেলটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সমস্য নজরুল ইসলাম (৪৭), জজ মিয়া (৪২), শাহ পাপন (৪০) ও মানিক মিয়া (৩৮)কে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মানিক ছাড়া বাকি তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ওই চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ