১:১১ অপরাহ্ণ
ওয়ান ব্যাংক কর্মকর্তার মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি আব্দুর রউফ গ্রেফতার
সিলেট শহরতলী বিমানবন্দর এলাকা থেকে মগলাবাজার থানার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ অক্টোবর সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে মগলাবাজার থানার এস আই শাহিন কবির ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আব্দুর রউফকে গ্রেফতার করে।
মামলা সূত্র জানা জায়, ১ ফেব্রুয়ারি ২০২০ সালে ওয়ান ব্যাংক ইসলামপুর শাখার সাবেক কর্মকর্তা মোহাম্মদ সরফরাজ আলীর বিরুদ্ধে মিথ্যা ও বানুয়াট তথ্য দিয়ে আব্দুর রউফ সংবাদ প্রকাশ করান অনলাইন কয়েকটি প্রোর্টালে।
মিথ্যা সংবাদ প্রকাশের পর ১০ ফেব্রুয়ারি ২০২০ সালে সিলেট মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১নং-সিলেট এ মানহানীর মামলা দায়ের করেন মোহাম্মদ সরফরাজ আলী। শাহপরান (র) থানার মামলা নং ৬৬/২০।ধারা ৫০০/৫০১দঃবিঃ, আদালতে মামলা দায়ের এর পর তদন্ত করার জন্য পিবিআই কে দায়িত্ব দেওয়া হয়।দীর্ঘ তদন্তের পর পিবিআই এর পুলিশ পরিদর্শক (নিঃ)শহীদুল ইসলাম আদালতে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন।
মামালার ১নং আসামি মগলাবাজার থানা এলাকার কিছমত বিরাহিমপুর বটের তল এলাকার মৃত হরমুজ আলির ছেলে আব্দুর রউফ (৪৮), ওসমানীনগর এলাকার বুরুঙ্গা এলাকার সমুজ মিয়ার ছেলে সালেহ আহমদ (৪২)এর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেন বিচারক। মামলা দায়ের এর পর আসামিরা আত্মগোপনে চলে যায়।
দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার ১নং আসামি আব্দুর রউফকে গ্রেফতার করে পুলিশ। ২ নং আসামি বতর্মানে পলাতক রয়েছে। মগলাবাজার থানার এস আই শাহিন কবির এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামির বিরুদ্ধে আদালত কতৃর্ক ওয়ারেন্ট থাকায় গোপন সংবাদ ভিত্তিতে বিমান বন্দর এলাকা থেকে পলাতক আসামি আব্দুর রউফকে গ্রেফতার করা হয়।