বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৮ মার্চ ২০ ২২
১২:২৫ পূর্বাহ্ণ

মাদক পাচারকালে ৫৪ কেজি গাজাঁসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোহা গাড়ি যোগে মাদক পাচারকালে ৫৪ কেজি গাজাঁসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ (সিপিসি-১) শায়েস্তাগঞ্জ ক্যাম্প। গ্রেফতারকৃতরা হল- চুনারুঘাট থানার মধ্য ডুলনা এলাকার মোঃ মুসলিম মিয়ার পুত্র মোঃ আকতার হোসেন (২৬) ও হাপ্টার হাওড় এলাকার মোঃ কনু মিয়ার পুত্র মোঃ আশ্রব আলী (২৬)।

চুনারুঘাট থানাধীন ৩নং দেওরগাছ ইউনিয়নের শ্রমকল্যাণ কেন্দ্র অফিসের সামনে আমু-চন্ডিছড়া পাঁকা রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯ এএসপি (মিডিয়া অফিসার) সোমেন মজুমদার সাক্ষরিত এক প্রেস নোটে র‌্যাব জানায়- র‌্যাব-৯ এর কাছ তথ্য ছিল যে, একটি চতুর মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা কৌশলে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‌্যাব জানতে পারে যে, রাতের কোন এক সময় গাঁজার একটি বিশাল চালান চুনারুঘাট এলাকায় ক্রয়-বিক্রয় হবে।

এরই প্রেক্ষিতে গত ৬ মার্চ (রবিবার) রাত ৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, (সিপিসি-১) শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৩নং দেওরগাছ ইউনিয়নের শ্রমকল্যাণ কেন্দ্র অফিসের সম্মুখে আমু-চন্ডিছড়া পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫৪ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি নোহা গাড়িসহ উল্লিখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্

রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নিজেদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাছাড়া তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলেও জানিয়েছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ