শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২৯ জুলাই ২০ ২১
১:০ ২ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জে এজহারভূক্ত এক পলাতক আসামি গ্রেপ্তার
গোলাপগঞ্জে সালেহ আহমেদ (২০) নামে এজহারভূক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গ্রেপ্তার হওয়া ওই যুবক সিলেটে জালালাবাদ থানার অন্তপুর এলাকার মৃত তৈইমুজ আলির ছেলে। গতকাল সোমবার (২৮ মে) দুপুরে র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব জানায়, গতকাল সমবার (২৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি,এএসসি (অধিনায়ক র‌্যাব-৯) এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোলাপগঞ্জ থানাধীন বটরতল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গেপ্তার করে। পরে গ্রেপ্তার হওয়া ওই আসামিকে উপ-পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ