শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৯ অক্টোবর ২০ ২১
১:০ ৯ পূর্বাহ্ণ

দক্ষিণ সুরমায় তিন ছিনতাইকারী গ্রেফতার

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে তিন ছিনতাইকারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হুমায়ুন রশিদ চত্বর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশিয় ধারালো একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন, মৌলভীবাজার জেলার, সদর থানার ব্রাক্ষনগাঁও (হামারকোনা) গামের মৃত কুতুব আলী কবিরাজের পুত্র মোস্তাকিন মিয়া (৪৮), সিলেটের গোয়াইন ঘাট থানার, সাতাই (সাতাইন) গ্রামের, মঈন উদ্দিনের পুত্র, জসিম উদ্দিন (৩০) ও জকিগঞ্জ থানার, দরগা বাহারপুর গ্রামের, মৃত বশির আলী পুত্র, নজরুল ইসলাম (৩২)। পুলিশ জানায়, আসামিরা দেশিয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছ থেকে জোরপূর্বক ভাবে মোবাইল, টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল ছিনতাই করে থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হুমায়ুন রশিদ চত্বর থেকে দেশিয় একটি চাকুসহ তাদেরকে আটক করা হয়। এসময় অভিযানে পরিচালনা করেন, এএসআই মো: মোখলেছুর রহমান, এএসআই মো: আপন মিয়া, এএসআই মো: শেখ সাদী, এএসআই আমিনুর রহমান, এএসআই সঞ্জয় চন্দ্র দে ও এ এসআই আব্দুর রহিম। এ ব্যাপারে থানার এসআই যতন চন্দ্র পাল বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানা (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেন, (মামলা নং-০৯/২১ইং)।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ