বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
১০ এপ্রিল ২০ ২২
২:৪২ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে হামলায় আহত ৫, গ্রেফতার ২
সুনামগঞ্জের জগন্নাথপুরে হামলায় ৫ সড়ক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানাগেছে, বেশ কিছু দিন ধরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কে নির্মাণ কাজ করে আসছেন হবিগঞ্জ জেলার বাহুবল থানার জয়পুর গ্রামের ইউসুফ আলীর লোকজন। তবে কাজে বাধা সহ বিভিন্ন কারণে স্থানীয় পূর্ব তিলক গ্রামের বাবুল খান মুন্নার সাথে নির্মাণ শ্রমিকদের বিরোধ দেখা দেয়। এ নিয়ে গত ৬ এপ্রিল রাতে প্রতিপক্ষের হামলায় রুমেল মিয়া নামের এক নৈশ প্রহরী আহত হন। পরে আবার ৮ এপ্রিল দ্বিতীয় দফা হামলায় নির্মাণ শ্রমিক এখলাছ মিয়া, সুজন মিয়া, মনজুর আলী ও তোফাজ্জাল হোসেন আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়। মামলায় আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের শিপার মিয়ার ছেলে জুবায়েল আহমদ ও একই গ্রামের মৃত ছয়ফর উল্লার ছেলে জামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের ৯ এপ্রিল শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার তা নিশ্চিত করেছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ