শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১১ ফেব্রুয়ারী ২০ ২১
৮:১০ অপরাহ্ণ

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেয়া হয়। দুদকের সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার দুপুর এদিন দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শামীমা নূর পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে কমিশন গত বছরের ২২শে ফেব্রুয়ারি তদন্ত শুরু করে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় ৪ঠা আগস্ট দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে ২২শে ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার নগদ টাকা এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করা হয়। ২৩শে ফেব্রুয়ারি র‌্যাব রাজধানীতে পাপিয়ার দুটি বাড়ি ও তার ভাড়া করা পাঁচতারকা হোটেলের প্রেসিডেন্ট কক্ষে তল্লাশি চালিয়ে ৫৮ লাখ ৪১ হাজার নগদ টাকাসহ অন্যান্য সামগ্রী জব্দ করে।

পাপিয়া ও সুমন ঢাকায় কয়েকটি বিশাল ফ্ল্যাট ছাড়াও নরসিংদীতে প্রায় দুই কোটি টাকার আরো দুটি ফ্ল্যাট, দুটি প্লট এবং বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক বলে অভিযোগ রয়েছে।।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ