৯:০ ৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারে মাদক বিরোধী সেলের অভিযানে ৪০০ পিছ ইয়াবাসহ আটক ০১
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেলের ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২০/১১/২০২০খ্রিঃ রাত অনুমান ২০.১৫ ঘটিকার সময় বিয়ানীবাজার থানাধীন বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশের খালি জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বড়াইল গ্রামের বিলাল মিয়ার পুত্র মোঃ হোসাইন আহমদ (৩০)-কে আটক পূর্বক তার দেহ তল্লাশী করলে তার নিকট থাকা ৪০০ (চার শত) পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই (নিঃ)/ কামরুল আলমের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান জানান যে, আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে।