শুক্রবার, জুন ৫, ২০ ২৬
নবীগঞ্জ প্রতিনিধি::
১৪ জুন ২০ ২১
১১:২৮ অপরাহ্ণ

নবীগঞ্জে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার-১

দেড় কেজি গাজাঁসহ নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে আব্দুল হামিদ (৬২) নামে এক গাজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। (১৪ জুন) সোমবার আব্দুল হামিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদীন ধরে আব্দুল হামিদ তার বাড়িতে গাজার ব্যাবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় তার ঘর তল্লাশী করে প্রায় দেড় কেজি পরিমাণ গাঁজা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ