শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি :
৭ জুন ২০ ২১
১২:৪৬ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জ থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
গোলাপগঞ্জ থেকে মোঃ রুহেল আলম(৩২) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে সিলেট র‌্যাব-৯। গত শনিবার (৫ জুন) রাত ৭টায় উপজেলার ভাদেশ^র বাজারের রাজমহল সম্মুখ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রুহেল আলম(৩২) মৌলভী বাজারের বড়লেখার থানার পাকশাইল গ্রামের হাছন আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১(সিলেট ক্যাম্প)এর একটি চৌকস আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, সিনিঃ এএসপি ওবাইন, এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে আভিযানিক বিশেষ টিম উপজেলার ভাদেশ^র এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) এ, কে, এম, কামরুজ্জামান এএসপি জানান, গ্রেফতারের পর লিটন মিয়াকে মৌলভীবাজাওে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ