২:২৬ পূর্বাহ্ণ
জানাজায় থেকে ফেরার পথে বিএনপি নেতা এমরান চৌধুরী গ্রেপ্তার
সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে গোলাপগঞ্জ পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় তাঁর বিরুদ্ধে সিলেট কতোয়ালী থানায় একটি মামলায় (মামলা নং- জি আর ৮৮/১৬) ও সিলেট এয়ারপোর্ট থানায় আরেকটি মামলায় (মামলা নং- জি আর ৪২/১৭) ওয়ারেন্ট রয়েছে। জানা যায়, এডভোকেট এমরান আহমদ চৌধুরী মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত বিএনপি নেতা এডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযা থেকে বাড়ি ফিরছিলেন।
এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ প্রশাসন মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন , তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।