শুক্রবার, জুন ৫, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
৪ নভেম্বর ২০ ২০
১০ :২০ অপরাহ্ণ

বিশ্বনাথে ছাত্রলীগ নেতা সেলিম খুনের ঘটনায় ৫৪ জনকে আসামী করে মামলা

বিশ্বনাথে ছাত্রলীগ নেতা সেলিম মিয়া খুনের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং ৪০ জনকে অজ্ঞাতনাাম আসামী করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেছেন তার ভাই জব্বার মিয়া। আজ ৪ নভেম্বর বুধবার বিশ্বনাথ থানায় এই হত্যা মামলা দায়ের করেন তিনি। মামলা নং ২৫/২০।

মামলার আসামীরা হলেন, টেংরা গ্রামের তফই শাহ এর পুত্র রজব শাহ, সেলিম আহমদের পুত্র শামীম আহমদ, মৃত ইরশাদ আলীর পুত্র ইকবাল আলী, পিঠাকরা বেতসান্ধি গ্রামের মো. আব্দুল হামিদের পুত্র ফজলুল করিম শাহীন, এনাম চৌধুরীর পুত্র কাউসার চৌধুরী ও শাহান চৌধুরী, মৃত তেরাব আলীর পুত্র গোলজার আলী ও রহমত আলী, গোলজার আলীর পুত্র কলেজ ছাত্র এস এ সৈকত, করিম মিয়ার পুত্র সুভাস মিয়া, আশরাফুল ইসলামের ছেলে শিমুল ও রফিকুল, মৃত আব্দুর রশীদের পুত্র মিলাদ আলী ও মিলাদ আলীর পুত্র ইমদাদ আলী।

এছাড়া আরো ৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। গত ৩ নভেম্বর বিশ্বনাথে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ছাত্রলীগ নেতা সেলিম মিয়া খুণ হন। তিনি উপজেলার টেংরা গ্রামের আফতাব মিয়ার বড় ছেলে এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। মামলার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতারে সাড়াশি অভিযান চালাচ্ছে। একই সাথে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ