১২:২৬ পূর্বাহ্ণ
বিশ্বনাথে কুখ্যাত ডাকাত আছমান গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে হত্যা, একাধিক চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামি, কুখ্যাত ডাকাত আসমান আলী (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সাদির বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের মো. রইছ আলীর ছেলে।
পুলিশ জানায়, দুর্র্ধষ ডাকাত আসমান আলীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা, চুরি, ডাকাতি ও মারামারির পৃথক পৃথক মামলা রয়েছে। এসব মামলার হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সাদির বাজারে অভিযান করেন থানা পুলিশের এসআই আফতাবুজ্জামান রিগ্যান ও অমিত সিংহ। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।
আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।