শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোয়াইনঘাট প্রতিনিধি::
২২ ডিসেম্বর ২০ ২০
৫:৩৮ অপরাহ্ণ

বিছনাকান্দি কোয়ারিতে ট্রাক্সফোর্সের অভিযানে সল মেশিন ধ্বংস
গোয়াইনঘাটে বিছনাকান্দি পাথর কোয়ারির বগাইয়া মুসলিম পাড়া, বগাইয়া আসাম পাড়া, বগাইয়া কান্দি এলাকায় ট্রাক্সফোর্সের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ১২টি সেল মেশিন ধ্বংস করা হয়েছে। এতে প্রায় ১৮ লক্ষ টাকা সেল মেশিন ধ্বংস করা হয়। সোমবার দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান চলে।
এসময় বোমা মেশিন মালিকরা পালিয়ে যায়। গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নুর হোসেন নির্ঝর নেতৃত্বে অভিযানে গোয়াইনঘাট থানার এসআই মাসুম, কনস্টেবল রুবেল, কনস্টেবল ইমরান ও বিছনাকান্দি সীমান্ত ফাড়ির সুবেদার মিজানুর রহমান এবং বিজিবি সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।
গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নুর হোসেন নির্ঝর জানান, কোনো ভাবেই পরিবেশ ও সরকারি স্থাপনার ক্ষতি করে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে, প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ