শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ছাতক প্রতিনিধি::
১১ এপ্রিল ২০ ২১
১২:২২ পূর্বাহ্ণ

ছাতকে সাজাপ্রাপ্ত আসামি শামসুদ্দিন গ্রেফতার

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সাজাপ্রাপ্ত আসামি শামসুদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন’র নির্দেশক্রমে থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম’র সংঙ্গীয় ফোর্স শনিবার দুপুরে তাকে ছাতক তাহির প্লাজার সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।

সে উপজেলার শরিষপুর গ্রামের মৃত আইয়ুব আলী’র পুত্র। সে জিআর-২৯/২০১৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন সাজাপ্রাপ্ত আসামি শামসুদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক তাহির প্লাজার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে মামলার সাজাপ্রাপ্ত আসামি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ