শুক্রবার, জুন ৫, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
১০ মার্চ ২০ ২১
১১:৫২ অপরাহ্ণ

জগন্নাথপুরে ৪ আসামী গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ছাতক থানার চৌকা গ্রামের মৃত ইরফান আলীর ছেলে খলিলুর রহমান, বিশ্বম্ভরপুর নাগ্রাখালি গ্রামের ফজিবুল ইসলামের ছেলে তাজ উদ্দিন, খোয়াজ আলীর ছেলে রকিব আলী ও জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের আরজু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম। গ্রেফতারকৃতদের ১০ মার্চ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান নিশ্চিত করেছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ