শাল্লা প্রতিনিধি::
১১:১১ অপরাহ্ণ
চোরের ছেলের কান্ড
পেশাদার চোরের গ্রাম নারকিলা। এই গ্রামের আব্দুর রহমান একজন পেশাদার চোর। শাল্লাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরি করার অপরাধে একাধিক মামলাও রয়েছে শাল্লা থানায়। তাই নিজেদের অপকর্ম ঢাকতে ছেলে পাভেল আহমদকে অনলাইনের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধিদের অনলাইনে নিউজ প্রকাশ করার ভয়ভীতি দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণার ফাঁদ ফেলে। গত কয়েকদিন আগে হবিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. সবুজ মিয়াকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার জন্য প্রতারণার ফাঁদ ফেলা হয়। দুজনের গোপনীয় কথাবার্তার ম্যাসেঞ্জারের স্কীনসট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফাঁস হয়ে যায় চাদাঁবাজির খবর।
এরপর গত ৩ জুন আরেকটি প্রতারণার ফাঁদ ফেলে চোরের ছেলে পাভেল আহমদ। জানা যায়, পাভেল আহমদ অনলাইন দৈনিক জৈন্তা বার্তা পত্রিকায় কর্মরত। এই পত্রিকাটিকে ঢাল হিসেবে ব্যবহার করে শাল্লার মানুষের সম্মান ক্ষুন্ন করছে। এরই প্রেক্ষিতে ঘুঙ্গিয়ারগাও বাজারের বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ী বিপুল রায় ও বিপ্লব রায়কে নিয়ে মনগড়া প্রতিবেদন প্রকাশ করে লাখ লাখ টাকার ক্ষতি সাধন করার চেষ্টা করছে। ব্যাক্তি আক্রোশে সংবাদ প্রকাশ করে সাংবাদিকতাকে কলঙ্কিত করছেন বলে জানান শাল্লা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার। তিনি বলেন, যে দুটি প্রতিষ্ঠান নিয়ে অনলাইনে সংবাদ প্রকাশ করেছে তা উদ্দেশ্য প্রণোদীত। ব্যাক্তি স্বার্থের জন্যই মুলত তারা সংবাদ প্রকাশ করে। সুবিধা না ফেলেই পাভেল অনলাইনে সংবাদ প্রকাশ করে সমাজে মানুষের সম্মান নিয়ে খেলা করে। তাই সাংবাদিকতার নামে এই অপসাংবাদিকতা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
তবে সাংবাদিক বিপ্লব রায় তার সম্মান ও ব্যবসার ক্ষতিপুরণের দায়ে শাল্লা থানায় একটি জিডি করেছেন। জিডি নং ১২৪। তারিখ ০৪/০৬/২১। জিডিতে উল্লেখ করা হয়, পাভেল বিপুল রায়ের কাছে কোনো সুবিধা না পেয়ে বৈধ লাইসেন্সপ্রাপ্ত দুটি ব্যবসা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে। এই সংবাদে যা লিখা হয়েছে তা একটু সত্য নয়। সুবিধা না দেওয়ায় তার বিরুদ্ধে এমন অপ্রপ্রচার চালিয়ে সংবাদ প্রকাশ করেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও সাংবাদিক বিপ্লব রায়কে নিয়ে নানা কুরুচিপুর্ণ লেখালেখি করছে। যা বিপ্লব রায়ের সম্মানহানি ঘটছে। তাই তিনি আইনের আশ্রয় নিয়ে আইনের মাধ্যমে পাভেল আহমদকে শাস্তি দাবী করছেন তিনি।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, এই বিষয়ে একটি জিডি করা হয়েছে। জিডির সুত্র ধরেই তদন্ত করা হবে। এরপর আইনীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের…
লোভাছড়া কোয়ারি দ্রুত চালু ও সীমান্তে শ্রমিক হ'.ত্যা…
নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ