বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৭ মার্চ ২০ ২২
১১:৪৫ অপরাহ্ণ

র‌্যাবের অভিযানে ১ বনদস্যু গ্রেফতার
বাহুবল থানাধীন মিরপুর বাজার এলাকা থেকে মোঃ আতর আলী (৩৩) নামে এক বনদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ (সিপিসি-১) শায়েস্তাগঞ্জ ক্যাম্প। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকতৃত আতর আলী বাহুবল থানার পূর্ব রসুলপুর এলাকার মৃত রওশন আলীর পুত্র। গত ৬ মার্চ (রবিবার) দুপুর ২ ঘটিকার দিকে বাহুবল থানাধীন মিরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) সোমেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস নোটে র‌্যাব জানায়- গ্রেফতারকৃত আতর আলী চুনারুঘাট এলাকার একজন শীর্ষ তালিকাভূক্ত বনদস্যু। সে ও তার ৮-১০ জন সঙ্গী সহযোগী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জঙ্গলে ডাকাতি করে।  সে তার সহযোগীদেরকে নিয়ে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের রঘুনন্দনপুর রেঞ্জ/সাতছড়ি রেঞ্জের গাছ কেটে বিক্রি আসছিল। এর ফলে বন ও পরিবেশের ভারসাম্য নষ্টসহ মারাত্মক ক্ষতি হচ্ছিল।

২০২০ইং সালে ম্যাজিস্ট্রেট কগনিজেন্স ফরেস্ট কোর্ট-২ হবিগঞ্জে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহুবল থানাধীন মিরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ