২:৩২ অপরাহ্ণ
নবীগঞ্জে র্যাবের অভিযানে অতিথি পাখিসহ ৪ শিকারী আটক
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া বাজার থেকে ২১ টি বকসহ ৪ পাখি শিকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৯)।
আজ, মঙ্গলবার দুপুরে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার আব্দুল মোতালেব এবং বন্য প্রানী সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ-এর রেঞ্জার রাহান মাহমুদসহ একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর অধীনে আটককৃতদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে সবগুলো বক উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়।
দন্ডাদেশপ্রাপ্তরা হলো, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র ছায়েদ মিয়া, তার সহোদর সাজ্জাদ মিয়া, পূর্ব দেবপাড়া গ্রামের সমছু মিয়ার পুত্র কাওছার মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের পুত্র নজরুল ইসলাম।