১২:০ ৪ পূর্বাহ্ণ
আম্বরখানায় রেস্টুরেন্টের সামন থেকে মোটর সাইকেল চুরি, থানায় মামলা
সিলেট নগরীর আম্বরখানা এলাকার ইস্টিকুটুম রেস্টুরেন্টের সামন থেকে একটি হিরো গ্লামার ১২৫ সিসি মোটর সাইকেল চুরি হয়েছে। ৬ অক্টোবর দুপুর অনুমান সোয়া ১টার দিকে এই মোটর সাইকেলটি চুরি হয়।
এ ঘটনায় ১০ অক্টোবর সিলেট কোতোয়ালী মডেল থানায় মোটর সাইকেলের মালিক মো. মোজাম্মেল আলম সাদ্দাম অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। মামলা নং ২৮।
মামলা সূত্রে জানা যায়, মো. মোজাম্মেল আলম সাদ্দাম ঘটনার দিন দুপুর সোয়া ১টার দিকে তার উক্ত মোটর সাইকেলটি ইস্টিকুটুম রেস্টুরেন্টের সামনে তালাবদ্ধ করে রেস্টুরেন্টটির ভিতরে চলে যান। পরবর্তীতে বেলা দেড়টার দিকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে মোটর সাইকেলটি নির্দিষ্ট স্থানে পাননি।
এ অবস্থায় সম্ভাব্য সকল স্থানে মোটর সাইকেলটির খোজাঁখুজি করে কোন সন্ধান পাওয়া যায় নাই। পরবর্তীতে তিনি কোতোয়ালী মডেল থানায় উক্ত মামলা দায়ের করেন। মোটর সাইকেলটি লাল ও কালো রংয়ের হিরো গ্লামার ১২৫ সিসি, যার রেজিষ্ট্রেশন নং- সিলেট মেট্রো-হ ১১-৫৭৪৫, চেচিস নং- চঝ১ঔঅঝ০৯৫ঔঔউ০১৬৭২, ইঞ্জিন নং- ঔঅ০৬ঊঔঔএই০২২২৩, মোটর সাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। বিজ্ঞপ্তি