শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২৫ জুন ২০ ২১
১:০ ৬ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জ থেকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জে নিজাম উদ্দিন (৪৮) নামের সাজাপ্রাপ্ত একাধিক মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন উপজেলার শেরপুর কলাগ্রামের মৃত রহিম উল্লার পুত্র।

তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানা ও মৌলভীবাজার সদর থানায় মামলা রয়েছে। জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নামে কোতোয়ালী জি.আর-১২৫০/০৫ এর হত্যা মামলায় যাবজ্জীবন ও অর্থদন্ডে সাজাপ্রাপ্ত এবং মৌলভীবাজার সদর জি.আর-২৫৭/২০ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ